সিরাজগঞ্জে নৌকা প্রার্থীর পোস্টার ছেঁড়ার অভিযোগ
মো আনোয়ার হোসেন সাগর, সিরাজগঞ্জ প্রতিনিধি : আগামী ৭ ফেব্রুয়ারী সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কায় প্রার্থী ময়নুল হকের সমর্থকদের মোটরসাইকেল ভাঙচুর ও পোস্টার ছেঁড়ার অভিযোগ স্বতস্ত্র প্রার্থী আনারস প্রতীকের আব্দুর রাজ্জাক বিএসসি ও তার সমর্থকদের বিরুদ্ধে।
রোববার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বারুহাস ইউনিয়নের বস্তুল এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায়, আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কায় লাগানো পোস্টার স্বতন্ত্র প্রার্থীর লোকজন ছিড়ে ফেলেছিলেন। এ সময় বাধা দিলে তারা নৌকা মার্কার সমর্থকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে এলাকার লোকজন একত্র হয়ে প্রতিবাদ করলে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক (আনারস) লোকজন পালিয়ে যায়।
এ বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাকবিএসসি সাথে যোগোযোগ করা হলে ফোন না ধরায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কায় চেয়ারম্যান প্রার্থী মোঃ ময়নুর হক বলেন, আমার প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী ও তার লোকজন আমার লোকজনদের নানান হুমকি ও হিন্দু সম্প্রদায়ের মানুষজনদের ভয়ভীতি দেখাচ্ছে। এছাড়া নৌকা মার্কার লাগানো পোস্টার ছেঁড়াসহ আমার কর্মীদের মোটরসাইকেল ভাঙচুর করে।
এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা উজ্জল কুমার রায় বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।