করোনায় বছরের সর্বোচ্চ মৃত্যু
সারাদেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে সর্বোচ্চ মৃত্যু। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৩ জনের। একদিনে মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ১৯ জন নারী।
বুধবার বিকেলের দিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টার বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মৃত্যু নিয়ে দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৬১ জনে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ২৪ হাজার ১৮০ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৩০৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৪৫১ জনের নমুনা। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৭.৪৩ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা শনাক্তের পর থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ২০৩ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ১৩৭ জন।
উল্লেখ্য, এর আগের দিন মঙ্গলবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ১৩ হাজার ১৪৫ জনের শরীরে।