মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

স্ত্রীর সঙ্গে পরকীয়ায় ভাইকে কুপিয়ে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট ২৫১ বার পঠিত ১ মিনিটের পাঠ

গাইবান্ধায় স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গাইবান্ধা জ্যেষ্ঠ দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবকের নাম তানজির গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত কানিপাড়া গ্রামের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স জানান, শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে দোষ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন।

এজাহারে বলা হয়, স্ত্রীর সঙ্গে ছোট ভাই সাগর সরকার শাওনের পরকীয়ার সম্পর্ক ছিল। ঘটনা বুঝতে পেরে তানজির ২০২০ সালের ৬ জানুয়ারি সাগরকে দা দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ গোবরের ডিবির নিচে পুঁতে রাখে।

এ ঘটনায় পরদিন ৭ জানুয়ারি সাগরের বড় ভাই বেনজির আহমেদ কয়েকজনকে অজ্ঞাতপরিচয় আসামি করে থানায় হত্যা মামলা করেন। ওই দিনই পুলিশ লাশ উদ্ধার করে। এরপর সন্দেহভাজন তানজির আহমেদকে গ্রেফতার করে।