‘ভাষাবিজ্ঞান ও আরবি ভাষাতত্ত্ব এবং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট’ গ্রন্থের মোড়ক উম্মোচন
মহান এই ভাষার মাসে বাংলা একাডেমীর বই মোড়ক উম্মোচন মঞ্চে উপস্থিত থাকতে পেরে আজ আমি খুবই আনন্দিত বলে মত প্রকাশ করেছেন কবি আল মুজাহিদী। তিনি আরো বলেন মহান শহীদদের আত্বত্যাগের বিনিময়ে যে ভাষা আমরা অর্জন করেছি তাঁদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। মোড়ক উম্মোচিত দুটি বইয়ের একটি অধ্যাপক এ কিউ এম আবদুস শাকুৰ খন্দকার রচিত “ভাষাবিজ্ঞান ও আরবী ভাষাতত্ব” যাতে আরবী ভাষার ব্যাপকতা, গুরুত্বসহ নানাধিক আলোচনা করা হয়েছে, যা আমাদের মুসলিম সমাজ ঐতিহ্যের সাথে মিশে আছে। আরেকটি অধ্যাপক ড. আতাউল হক প্রামানিক কর্তৃক ইংরেজী ভাষায় রচিত “ইনক্লুসিভ ডেভেলপমেন্ট” যেটিতে আমাদের অর্থনৈতিক সাম্য অর্জনে বিরাট ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী ১৮ ফেব্রুয়ারী ২০২২, রোজ শুক্রবার, সন্ধ্যা ৬.৩০ মিনিটে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একুশে গ্রন্থমেলা মঞ্চে একাডেমিয়া পাব্লিশিং হাউজ লিমিটেড (APL) কর্তৃক প্রকাশিত “ভাষাবিজ্ঞান ও আরবি ভাষাতত্ত্ব” এবং “ইনক্লুসিভ ডেভেলপমেন্ট” গ্রন্থদ্বয়ের মোড়ক উম্মোচন করতে গিয়ে উল্লেখিত কথাগুলো বলেন কবি আল মুজাহিদী।
“ভাষাবিজ্ঞান ও আরবি ভাষাতত্ত্ব” বইটি বাংলা ভাষায় লিখিত এই সংক্রাক্ত প্রথম বই। এটি বাংলা ভাষাভাষী পাঠকদের কাছে ব্যাপক সমাদৃত হবে বলে আশা করেন বইটির লেখক। লেখক বলেন হাজার বছর ধরে আরবী ভাষা ধর্মীয় ভাবে এই অঞ্চলের মানুষের মনে আলাদা জায়গা দখল করে আছে। এই গ্রন্থ আরবী ভাষার ইতিহাসের পাশাপাশি অভিধান, বিজ্ঞানের উন্নয়নে আরবী বাক্যতত্বের উদ্ভব ও গঠনের উপর গুরুত্বপূর্ন আলোচনা করা হয়েছে।
“ইনক্লুসিভ ডেভেলপমেন্ট” বইটি ইংরেজী ভাষায় লিখিত অর্থনীতির সাম্য বিষয়ক একটি অনবদ্য রচনা যা লেখক তাঁর দীর্ঘ শিক্ষকতা ও গবেষণা জীবনের অভিজ্ঞতা ও আধুনিক গবেষণা পদ্ধতির চমতকার ব্যাবহারের মাধ্যমে রচনা করেছেন। বইটিতে লেখক দক্ষিন পূর্ব এশিয়া সহ সমগ্র এশিয়ার অর্থনৈতিক সমতা এবং মুক্তির পথ দেখিয়েছেন।
মোড়ক উন্মোচনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্সটিটিউট অব ইসলামিক থ্যট (বিআইআইটী) এর পরিচালক মোঃ সোলাইমান মিঞা, সহকারী পরিচালক ড. সৈয়দ শহীদ আহমাদ, সহকারী পরিচালক ড. ইবরাহীম খলিল আনোয়ারী, একাডেমিয়া পাব্লিশিং হাউজ লিমিটেডের চেয়ারম্যান জনাব মেসবাহ উদ্দিন আহমেদ, মেজর (অবঃ) মোহাম্মদ রেজাউল হক সহ আরো অনেকেই।
পরিশেষে বিআইআইটির সহকারী পরিচালক ড. সৈয়দ শহিদ আহমেদ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
“ভাষাবিজ্ঞান ও আরবি ভাষাতত্ত্ব” ৩৭৪ পৃষ্ঠার বইটির দাম ধরা হয়েছে ৪৫০ টাকা
“ইনক্লুসিভ ডেভেলপমেন্ট” ২১৮ পৃষ্ঠার বইটির দাম ধরা হয়েছে ৪৫০ টাকা ৩০০ টাকা