মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

দেখুন সৌম্য সরকারের সেই অবিশ্বাস্য ক্যাচটি (ভিডিও)

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৭২ বার পঠিত ১ মিনিটের পাঠ

সৌম্য সরকার। বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান। স্লিপে ফিল্ডিং করার ক্ষেত্রে তার কিছুটা দুর্বলতা রয়েছে। কিন্তু আউটফিল্ডে ফিল্ডিং করার ক্ষেত্রে সে রীতিমতো জন্টি রোসড।

বুধবার বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচে দলীয় ১৬৩ রানের মাথায় মোহাম্মদ হাফিজ মিডউইকেটের উপর দিয়ে হাওয়ায় ভাসিয়ে মারেন। সৌম্য বলটি বাউন্ডারি লাইনের উপর থেকে প্রথমে দুই হাত দিয়ে ধরে উপরে ছুড়ে মারেন। এরপর বাউন্ডারি লাইনের বাইরে থেকে ভেতরে এসে আবার বলটি তালুবন্দি করেন।

বলটি ধরেই তিনি আঙ্গুল তুলে ইশারা দেন হাফিজ আউট। আম্পায়াররা নিশ্চিত হওয়ার জন্য টিভি আম্পায়ারের দ্বারস্ত হন। আম্পায়ার রিপ্লেতে দেখে নিশ্চিত হয়ে আঙ্গুল তুলে জানিয়ে দেন হাফিজ তুমি আউট। রিপ্ল-এর সৌজন্যে কোটি কোটি ক্রিকেট ভক্ত আরো একবার দেখার সুযোগ পায় সৌম্যর ধরা অসাধারণ ক্যাচটি।

 

দেখুন সেই অবিশ্বাস্য ক্যাচটি

 

https://youtu.be/kuxjc0xvYAc