মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভূমিকম্প থেকে বাঁচার উপায়

মুক্তিযোদ্ধার কন্ঠ ৯৩ বার পঠিত ৩ মিনিটের পাঠ

earthquake
ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত হয়ে দিক-বিদিক ছুটাছুটি না করার আহবান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে ভূকম্পন হলে আমাদের করণীয় বিষয়ে আমরা কতটুকু সচেতন সে ব্যাপারেও একটু চিন্তা করে দেখা উচিৎ।
বিশেষ করে রান্নাঘরের গ্যাসের চুলাটা যেন নেভানো থাকে সেবিষয়ে শিক্ষিত-অশিক্ষিত সকল গৃহিণীকেই সতর্ক হওয়া অত্যন্ত প্রয়োজনীয়।

ভূমিকম্প বিশেষঞ্জদের উদ্ধৃতি দিয়ে আজ এক সরকারি তথ্য বিবরণীতে কতিপয় পরামর্শ দেয়া হয়েছে। বিশেষ করে ‘ভূকম্পন অনুভূত হলে কেউই আতঙ্কিত হবেন না। এ সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল, ডেস্ক বা শক্ত কোন আসবাবপত্রের নিচে আশ্রয় নিন। ঘরের বীম, কলাম ও পিলার ঘেষে আশ্রয় নিন। রান্না ঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে আসুন। ঘরের বিদ্যুতের লাইন বন্ধ করে দিন। শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানকালে স্কুল ব্যাগ মাথায় দিয়ে শক্ত বেঞ্চ অথবা শক্ত টেবিলের নিচে আশ্রয় নিন।’
তাদের মতে ‘আপনি যদি কর্মক্ষেত্রে বা ঘরের বাহিরে থাকেন তাহলে গাছ, উঁচু বাড়ি, বৈদ্যুতিক খুঁটি ইত্যাদি থেকে দুরে খোলা স্থানে আশ্রয় নিন। গার্মেন্টস ফ্যাক্টরী, হাসপাতাল, মার্কেট ও সিনেমা হলে থাকলে বের হওয়ার জন্য দরজার সামনে ভিড় কিংবা ধাক্কাধাক্কি না করে দুহাতে মাথা ঢেকে বসে পড়–ন এবং ধীরে ধীরে বেরিয়ে আসুন। গাড়ীতে থাকলে ওভার ব্রীজ, ফ্লাইওভার, গাছ ও বৈদ্যুতিক খুটি থেকে দূরে গাড়ী থামান। ভূকম্পন না থামা পর্যন্ত গাড়ীর ভিতরে থাকুন। উপর তলায় থাকলে কম্পন বা ঝাঁকুনি না থামা পর্যন্ত অপেক্ষা করুন, তাড়াহুড়ো করে লাফ দিয়ে বা লিফট ব্যবহার করে নামা থেকে বিরত থাকুন। কম্পন বা ঝাঁকুনি থামলে সিঁড়ি দিয়ে দ্রুত বেরিয়ে পড়–ন এবং খোলা আকাশের নিচে অবস্থান নিন।’
ভূমিকম্পের বৈশিষ্ট্য হল একবার কম্পন হওয়ার পর আবারও কম্পন হতে পারে। তাই সুযোগ বুঝে বের হয়ে খালি জায়গায় আশ্রয় নিন। সাধ্যমত পাড়াপ্রতিবেশীদের এ নিয়ম মেনে চলতে অনুপ্রাণিত করুন। আর আপনি যদি ভাঙ্গা দেয়ালের নিচে চাপা পড়লে বেশি নড়া চড়ার চেষ্টা করবেন না। কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন, যাতে ধুলা বালি শ্বাস নালিতে না ঢোকে।
যে কোন দুর্যোগের প্রাথমিক প্রস্তুতি হিসেবে বাড়িতে ব্যাটারী চালিত রেডিও, টর্চলাইট, কিছু পানির বোতল এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখুন। আপনিতো নিজের জন্য নিজের কষ্টার্জিত টাকায় বাড়ি করছেন। তাই ভূমিকম্প থেকে রক্ষা পেতে অবশ্যই বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করা আবশ্যক।

মুক্তিযোদ্ধার কন্ঠ/ এম ইউ