মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মতিঝিলের মডার্ন ম্যানশনকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা

ডেস্ক রিপোর্ট ৮০ বার পঠিত ১ মিনিটের পাঠ

মতিঝিলের মডার্ন ম্যনশন ভবনটিকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তিন দিন আগে পিলারে ফাটল দেখা দেওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণ করে ১৫ তলা বিশিষ্ট এ ভবনটিকে ঝুকিপূর্ণ ঘোষণা করা হয়।

ওই ভবনে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এ প্রতিষ্ঠানের সহকারী পরিচালক শাহজাহান সিকদার। তিনি বলেন, ভবনের দোতলায় তিনটি ও তৃতীয়তলায় দুটি পিলারে ফাটল দেখা দেওয়ায় এটিকে ঝুকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও জানান, ভবনটি অনেক পুরোনো। সোমবার সন্ধ্যায় ভবনে ফাটলের খবর জানাজানি হয়। এরপর ফায়ার সার্ভিসের একটি পরিদর্শন দল সেখানে গিয়ে তৃতীয় তলার ফিলারসহ দেয়ালের বেশ কিছু জায়গা থেকে প্লাস্টার খসে পড়তে দেখেন। তখনই ফায়ার সার্ভিস ভবন থেকে লোকজন সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় এবং ভবন ব্যবহারে নিরুৎসাহিত করে।

এ ভবনে ব্যাংক, গণমাধ্যমের কার্যালয় ও রোস্তোঁরাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।