মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

দেশে ভূমিকম্প-পরবর্তী পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

high coart
দেশে ভূমিকম্প-পরবর্তী উদ্ধারকাজ সম্পর্কে হাইকোর্টের দেওয়া রায় অনুসারে সরকারের গৃহীত পদক্ষেপসমূহের প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। এক আবেদনের শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার দুপুরে এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তিনি বলেন, ২০০৯ সালের ২৯ জুলাই হাইকোর্ট ভূমিকম্প-পরবর্তী উদ্ধারকাজে বিভিন্ন যন্ত্রাংশ ক্রয়সংক্রান্ত আদেশ দিয়ে একটি রায় ঘোষণা করেন। মনজিল বলেন, আগামী ১২ মের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তিনি বলেন, সরকার হাইকোর্টের দেওয়া রায় অনুসারে সব যন্ত্রাংশ ক্রয় করেনি। তবে কী কী যন্ত্রাংশ ক্রয় করা হয়েছে, এর তালিকা প্রতিবেদন আকারে জানাতে বলা হয়েছে।

মুক্তিযোদ্ধার কন্ঠ/ এম ইউ