মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ১৩৪

ডেস্ক রিপোর্ট ৬৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৩৪ জন এবং মারা গেছেন ১ জন। এদিন সুস্থ হয়েছেন ৯২১ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ২৭ শতাংশ।

এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ১১৮ জনের এবং শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫০ হাজার ৯৮০ জন। এখন পর্যন্ত সুস্থ ১৮ লাখ ৭৩ হাজার ৭৬৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৫৭১টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৫২১টি। এখন পর্যন্ত এক কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১ দশমিক ২৭ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ১৯ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৬ দশমিক ০৪ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।

মৃত্যুবরণকারী একজন নারী। তার বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং তিনি ঢাকা বিভাগের একটি সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।