মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন পিছিয়ে ১০ জুলাই নির্ধারণ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬০ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন পিছিয়ে আগামী ১০ জুলাই নির্ধারণ করা হয়েছে।পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামী ২৮ মার্চ এ সম্মেলন হওয়ার কথা ছিল।

রোববার গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় সূচনা বক্তব্যে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনা করে নতুন তারিখ নির্ধারণ করার কথা জানান।
দেশজুড়ে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে কাউন্সিল পেছানো হচ্ছে বলেও জানান তিনি।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের পার্টির যে ডেলিগেট ও কাউন্সিলররা আসে, তা তৃণমূল থেকে আসে। আমরা নির্বাচনকে গুরুত্ব দিই। তৃণমূলে নির্বাচন হচ্ছে। তাই নির্বাচন চলাকালীন তারা আসতে পারবে না।’
‘সম্মেলনই একটা সময়, যখন সকলে মিলে আসে। সেই সুযোগটা তাদের দিতে হবে। তাই তারিখটা আমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে’ যোগ করেন তিনি।

পরে বৈঠক সূত্রে জানা গেছে, আগামী ১০ জুলাই প্রাথমিকভাবে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/20-03-2016/মইনুল হোসেন