মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আওয়ামীলীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকব : সৈয়দা সাজেদা চৌধুরী

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৮ বার পঠিত ৩ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- আমরা নৌকা ভাসিয়ে চলছি, এই নৌকাকে আপনারা সচল রাখেন। আমরা আওয়ামীলীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকব।

আমরা একদিন এই পৃথিবীতে থাকবোনা। এই বাংলাদেশ থাকবে, এই সংবিধান থাকবে। আর এই সংবিধানকে সমুন্নত রেখে শেখ হাসিনার নেতৃত্বে আপনারা দেশকে এগিয়ে নেন। আজ মঙ্গলবার সকাল ১১ টায় বাংলাদেশ আওয়ামীলীগের ফরিদপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৬ এর প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী একথা বলেন।

তিনি আরো বলেন, এই দেশ স্বাধীন ছিলনা, কখনও না কখন অন্যের অধীনে ছিল। জাতির জনক এই দেশকে স্বাধীন করেছেন, তিনি আমাদের শিখিয়েছেন সত্য ও ন্যায় বলার। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, তিনি ভিশন ২০২১ লক্ষ্য নির্ধারণ করেছেন, তাতে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। পৃথিবীর বুকে কোন নেতা এমন লক্ষ্য নির্ধারণ করতে পারেননি।

ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী জয়নুল আবেদীন এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মাহবুব-উল-আলম হানিফ, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আহম্মদ হোসেন, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দপ্তর সম্পাদক ড: আব্দুস সোবহান, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক কর্ণেল (অব:) মোহাম্মদ ফারুক খাঁন, ধর্ম বিষয়ক সম্পাদক এ্যড. শেখ মোহাম্মদ উল্লাহ, বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য আব্দুর রহমান এমপি, এসএম কামাল হোসেন, নিলুফার জাফরুল্লাহ এমপি প্রমূখ।

ত্রি-বার্ষিক সম্মেলনটি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জন প্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এ সময় সৈয়দ আশরাফ ফরিদপুর জেলা কমিটির নব-নির্বাচিত সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা এবং সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেনের নামও ঘোষণা করেন।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/22-03-2016/মইনুল হোসেন