মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

টয়লেটের ছাদের টবে গাঁজা চাষ!

ডেস্ক রিপোর্ট ৬৫ বার পঠিত ২ মিনিটের পাঠ

ফেনীর দাগনভূঞা উপজেলায় বসত বাড়ির টয়লেটের ছাদের টবে গাঁজার চাষ করার অপরাধে আব্দুর রব জুয়েল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার আব্দুর রব জুয়েলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে ফেনীর আদালতে প্রেরণ করা হয়েছে।

আব্দুর রব জুয়েল দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের সমাসপুর গ্রামের মকবুল কোম্পানি বাড়ির আব্দুল বারেকের ছেলে।

এর আগে রোববার দুপুর ১২টার দিকে উপজেলার সমাসপুর গ্রামের মকবুল কোম্পানির বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় পুলিশ আব্দুর রবের বসতবাড়ির টয়লেটের ছাদ থেকে ১টি গাঁজা গাছ ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, আব্দুর রব জুয়েল গোপনে বসতবাড়ির টয়লেটের ছাদে গাঁজার চাষ করেছিলেন। রোববার দুপুর ১২টার দিকে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ জুয়েলকে আটক করা হয়।

দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম বলেন, আমাদের মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা গাছ ও বিপুল পরিমাণ গাঁজাসহ আব্দুর রব জুয়েলকে আটক করা হয়। মাদক আইনে মামলা দিয়ে তাকে ফেনীর আদালতে প্রেরণ করা হয়েছে।