সেচ পাম্পের বিদুৎ তারে জড়িয়ে কৃষকের মৃত্যু
বগুড়ার আদমদীঘিতে পুকুরে পানি সেচের সময় বিদুৎতের তারের সাথে জড়িয়ে রায়হান আলী (৪০) নামের এক কৃষক মারা গেছে। গত সোমবার (১৮ এপ্রিল) রাত ৯টায় আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের আড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
রায়হান আলী আড়াইল গ্রামের তাহের প্রামানিকের ছেলে। পরদিন গতকাল মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আদমদীঘির আড়াইল গ্রামের রায়হান আলী গত সোমবার দিবাগত রাত ৯টায় তার মাছচাষ পুকুরে বৈদ্যুতিক মটর বসিয়ে পানি সেচ দেয়ার সময় বৈদ্যুতিক মটরের পাম্পের তারের সাথে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।