মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মাগুরায় স্বাধীনতার পতাকা দিবস উপলক্ষে জাসদের মিছিল ও পথসভা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

মোঃ সোহেল রানা (মাগুরা জেলা প্রতিনিধি): জঙ্গীবাদ এবং ধর্মীয় উগ্রবাদকে পরাজিত করতে ঐক্যবদ্ধ লড়াই অব্যাহত রাখো- এই শ্লোগান নিয়ে মহান স্বাধীনতার পতাকা দিবস উপলক্ষে মাগুরা জেলা জাসদ বৃহস্পতিবার শহরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে।

দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মাগুরায় এই কর্মসূচী পালিত হয়।
বেলা ১২ টায় শহরের নতুন বাজার থেকে  জাসদের বিশাল র্যালিটি বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে। শতশত জাতীয় ও দলীয় পতাকা নিয়ে বর্ণাঢ্য র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে সমাবেশ করে।
এ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর কুমার চক্রবর্তি, জাসদ নেতা আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা।
বক্তারা ধর্মীয় উগ্রবাদ এবং জঙ্গীবাদের বিরুদ্ধে জাসদ নেতৃবৃন্দের পাশাপাশি সারাদেশের সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সাথে তারা জাসদের নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরিন আকতারকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।