ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ী বাজারে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ এপ্রিল) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে। বোয়ালমারী থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
নিহতরা হলেন—পাট ব্যবসায়ী আকিদুল ইসলাম ও কৃষক খায়রুল শেখ। তাদের বাড়ি ঘোষপুর ইউনিয়নের চার দৈতরকাঠি গ্রামে।
স্থানীয়রা জানিয়েছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে রেষারেষি চলছিল। মঙ্গলবার দুই পক্ষের লোকজন বাজারে এলে তাদের মধ্যে সংঘর্ষ হয়।