মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নেত্রকোনায় তনু হত্যার প্রতিবাদে মানববন্ধন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

চারণ গোপাল চক্রবর্তী,

নেত্রকোনা (জেলা) প্রতিনিধিঃ বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের ইযুথ ফোরামের উদ্দোগে তনু হত্যার প্রতিবাদে নেত্রকোনা জেলার দুর্গাপুরে স্থানীয় প্রেসক্লাব মোড়ে মানববন্ধন কর্মসুচী হয় বৃহস্পতিবার ২৪ শে মার্চ দুপুর ১২ টায়।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও সাংস্কৃতিক কর্মী সোহাগী জাহান তনু কতিপয় বখাটেদের দ্বারায় গত ২২ তারিখ ধর্ষনের চেষ্টায় ব্যার্থ হয়ে খুন হয়। তাকে হত্যার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার।
ঘন্টাব্যাপী স্কুল কলেজের ছাত্র/ছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহনে উক্ত মানববন্ধনে একাত্মতা ঘোষনা করে বক্তব্য রাখেন, উপজেলা সুজন সভাপতি অজয় সাহা, প্রেসক্লাব সদস্য সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল, ধ্র“ব সরকার,সহিত্য সমাজের সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার,ডিএসকের প্রকল্প ব্যাবস্থাপক আঃ রব পাটোয়ারী,ইযুথ ফোরামের সভাপতি প্রসেনজিৎ দাস, সম্পাদিকা সোনিয়া আক্তার, সদস্য অদিতি সরকার সিঁথী প্রমুখ।