মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীতে র‌্যালি করবে বিএনপি

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীতে র‌্যালি করবে বিএনপি। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে আগামীকাল শনিবার বেলা আড়াইটায় এই র‌্যালি শুরু হবে। এরপরে র‌্যালিটি নাইটিঙ্গেল মোড়, কাকরাইল হয়ে শান্তিনগর মোড় দিয়ে মালিবাগে গিয়ে শেষ হবে। এতে অংশ নেবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। র‌্যালির উদ্বোধন করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ব্যাপারে জানতে চাইলে দলের বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে বেলা আড়াইটায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হবে। নাইটিঙ্গেল মোড়, কাকরাইল হয়ে শান্তিনগর মোড় দিয়ে মালিবাগে গিয়ে শেষ হবে।

এর আগে গত বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে প্রস্তুতি সভা করে ঢাকা মহানগর বিএনপি। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, ২৬ মার্চ বিকেলে র‌্যালি বের করা ছাড়াও সেদিন দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

এ ছাড়াও ২৬ মার্চ সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলের নেতাকর্মীরা সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। পরে সকাল ৯টায় জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন বলেও জানান তিনি।