মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মাগুরায় যথাযথ মর্যাদার সঙ্গে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

মোঃ সোহেল রানা (মাগুরা জেলা প্রতিনিধি): মাগুরায় যথাযথ মর্যাদার সঙ্গে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা কর্মসূচী পালিত হচ্ছে।
সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ শহরের নোমানী ময়দানে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পূষ্পস্তবক অর্পন করেন। এ ছাড়াও বিভিন্ন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
পরে মাগুরা সরকারি বালক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের ব্যবস্থানায় পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনীর আয়োজন করা হয়। পরে সেখানে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়।
এছাড়াও ছিল শিশু একাডেমির উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন।
একই ভাবে জেলার অন্যান্য উপজেলাগুলোতেও অনুরূপ কর্মসূচী পালিত হচ্ছে।