মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের প্রস্টেট গ্রন্থিতে সফল অস্ত্রোপচার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩৪২ বার পঠিত ১ মিনিটের পাঠ

Pele

এ নিয়ে ছয় মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ৭৪ বছর বয়সী পেলে হাসপাতালে ভর্তি হলেন।
এক বিবৃতিতে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল জানায়, পেলের প্রস্টেট গ্রন্থির ভেতরের কিছু অংশ কেটে ফেলা হয়।

পেলে নামেই সারা বিশ্বে পরিচিত এদসন আরান্তেস দো নাসিমেন্তো গত ডিসেম্বর এই হাসপাতালেই কিডনির সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন। সেবার দুই সপ্তাহ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ঘরে ফেরেন তিনি।

ক্যারিয়ারে ১ হাজার ২৮০টিরও বেশি গোল করেন পেলে। অনেকের বিবেচনাতেই সর্বকালের সেরা ফুটবলার ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জয় করেন।