মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মাগুরায় এমপিও ভূক্তির দাবিতে বেসরকারি কলেজের শিক্ষকদের মানববন্ধন, সমাবেশ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

মোঃ সোহেল রানা (মাগুরা জেলা প্রতিনিধি)

মাগুরায় মঙ্গলবার বেসরকারি কলেজের অনার্স ও মাস্টার্স শিক্ষকরা এমপিও ভূক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে।

সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক পরিষদ আয়োজিত এই মানববন্ধনে জেলার ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি তুষার কান্তি দে, সাধারণ সম্পাদক উত্তম কুমার দত্ত, প্রভাষক আলি হাসান, আল আমিন, আকরাম আলি, তরুণ কুমার ঘোষ সহ অন্যান্যরা।
বক্তারা অবিলম্বে প্রচলিত জনবল কাঠামো সংশোধন করে নবম ও দশম জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত ও স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিয়োগকৃত বেসরকারি কলেজের অনার্স ও মাস্টার্স কোর্সের শিক্ষকদের এমপিওভূক্ত করার দাবি জানান।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/29-03-2016/মইনুল হোসেন