মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বিএনপির সংবাদ সম্মেলন স্থগিত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- আজ মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির পক্ষ থেকে যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল তা স্থগিত করা হয়েছে। সোমবার রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা রেজাউল করিম দুঃখ প্রকাশ করে গণমাধ্যমে পাঠানো এক মোবাইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ১১টায় গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কর্তৃক ঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বলা হয়েছিল, সাম্প্রতিক ইস্যুতে মহাসচিব কথা বলবেন। তবে কী কারণে সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে তা জানা যায়নি।

এদিকে দলের সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন সংবাদ সম্মেলন হওয়ার বিষয়টি জানলেও বাতিলের বিষয়টি জানেন না বলে জানান। চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, সংবাদ সম্মেল স্থগিত হয়েছে। তবে কী কারণে স্থগিত হয়েছে তা এখনো জানি না।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/29-03-2016/মইনুূল হোসেন