হোসেনপুরে অগ্নিকান্ডে বসতবাড়ী পুড়ে ছাই
হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধি
ওমর ফারুক খান জনি
হোসেনপুর উপজেলার সুরাটি গ্রামের বড়বাড়ীর মজলু মিয়ার বাড়ীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে বসতবাড়ী পুড়ে ছাই হয়েছে।
এলাকাবাসী জানায়, বুধবার রাত ১০টার দিকে গোয়াল ঘরের ধোঁয়া থেকে আগুন লেগে পুরোবসত বাড়ী পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে নগদ ৩৫ হাজার টাকা ও বিভিন্ন আসবাবপত্রসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাড়ীর মালিক দাবী করেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/31-03-2016/মইনুল হোসেন