মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

‘শেখ হাসিনা বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’ এর উদ্বোধন ৬ এপ্রিল

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৬ এপ্রিল চানখাঁরপুলে প্রস্তাবিত ‘শেখ হাসিনা বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

আজ শনিবার চাঁনখারপুলে প্রস্তাবিত বার্ন ইনস্টিটিউটের জায়গা পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের এ কথা জানান।

পরিদর্শনকালে স্বাস্থ্য সচিব সৈয়দ মনজরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: দীন মো: নূরুল হক, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন, বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মিজানুর রহমান, ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা: মো: ইসমাইল খান, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা: দিলীপ কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/02-04-2016/মইনুল হোসেন