মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৮৫

ডেস্ক রিপোর্ট ৭২ বার পঠিত ১ মিনিটের পাঠ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৮৫ জনের।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪১৬ জন। আর মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৪ হাজার ৫৩৩ জনের।

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৫৪টি নমুনা সংগ্রহ করা হয়। ৩ হাজার ২৪৬টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৭০ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৭২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৮ হাজার ৬৭৮ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।