১৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
১৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ সোমবার রাতে রেলওয়ের উপ-প্রকৌশলী আলী আজম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার ভোরে মৌলভীবাজার জেলার ভানুগাছ-শ্রীমঙ্গলের মাঝামাঝি স্থানে ১৫৭ নম্বর ব্রিজ দেবে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ভারি বৃষ্টিপাতের কারণে সোমবার সকাল ৬টা থেকে এ ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/04-04-2016/মইনুল হোসেন