মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ধর্ম আত্মীয়ের বেশে লুটেরা, গ্রামবাসীর গণপিটুনি,দু্‌ইজনকে আটক

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

মোঃ সোহেল রানা (মাগুরা জেলা প্রতিনিধি)

ধর্ম আত্মীয়তার সূত্র ধরে মাগুরায় একই পরিবারের আট সদস্যকে অচেতন করে নগদ অর্থ ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনির শিকার হয়েছেন দুই ব্যক্তি।
মাগুরা সদর থানা সুত্র জানায়, মোবাইল ফোনে পরিচয় হবার পর ধর্ম আত্মীয়তার সূত্র ধরে পাবনা জেলার সাথিয়া উপজেলার রবিউল ইসলাম ও গোপালগঞ্জের দ্বীন মহম্মদ নামে দুই ব্যক্তি শনিবার মাগুরা সদরের বারাশিয়া গ্রামে হাবিবুর রহমানের বাড়িতে বেড়াতে আসে।

পরিবারের সদস্যদের জন্য রাখা রাতের খাবারের সাথে কৌশলে চেতনা নাশক ঔষধ মিশিয়ে রাখে ঐ প্রতারকেরা। খাবার খেয়ে হাবিবুর রহমান, তার বৃদ্ধা মা সাজেদা খাতুন, স্ত্রী সেলিনা পারভীন, ভাগ্নি যমুনা পারভীন, কন্যা রজনী, রাফেজা, সানু ও চায়না অচেতন হয়ে পড়ে।
এ সুযোগে প্রতারকেরা ঘরের নগদ অর্থ ও মূল্যবান মালামাল গোছাতে থাকে।

পুলিশ আরো জানায়, একই বাড়িতে থাকা হাবিবুরের ভাই সিন্দবাদ বিষয়টি টের পেয়ে গ্রামবাসীর সহায়তায় তাদের আটক করে। পরে গণপিটুনি দিয়ে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ওই পরিবারের অচেতন ৮ সদস্য ও অজ্ঞান পার্টির দুই সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে হাবিবুর রহমান ও তার বৃদ্ধা মা সাজেদা খাতুনের অবস্থা আশংকাজনক। বর্তমানে পুলিশি পাহারায় তাদের চিকিৎসা চলছে।
মাগুরা সদর থানার ওসি আজমল হুদা জানান, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/04-04-2016/মইনুল হোসেন