মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নওগাঁ সীমান্তে বিজিবির উপর হামলা

ডেস্ক রিপোর্ট ৮১ বার পঠিত ১ মিনিটের পাঠ

নওগাঁর ধামইরহাট সীমান্তে চোরাকারবারিদের হামলায় এক বিজিবি সদস্য গুরুত্ব আহত হয়েছেন।

আহত বিজিবি সদস্য সুবেদার মুজিবুরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকা পাঠানো হয়েছে।

শুক্রবার ভোর রাতে বস্তাবর ক্যাম্পের শাখাহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নওগাঁ ১৬ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে সীমান্তে বিজিবি সদস্যরা টহল দিচ্ছিলেন। এ সময় কিছু চোরাকারবারি বিজিবি সদস্যদের উপর হামলা চালায়। এতে বিজিবি সদস্য সুবেদার মুজিবুর আহত হয়েছেন। বিজিবির সদস্যরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় পাঠিয়েছে বলে তিনি জানান।