পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া কৃষি ফার্ম নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুমন ঘোষ (২৬) ও আরিফুল ইসলাম (২৭)।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিস সান্যাল জানান, ঘটনার সময় একটি মোটরসাইকেলে ওই দুইজন পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া কৃষি খামার মোড় ক্রস করার সময়ে একটি যাত্রীবাহী বাস বা পণ্য বোঝাই ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়।
এ সময় ঘটনাস্থলেই সুমন ঘোষ মারা যায়। আহতবস্থায় আরিফুল ইসলামকে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।