ভেজাল বিরোধী অভিযান: তিন বেকারীকে জরিমানা
আশরাফ আলী, কিশোরগঞ্জ প্রতিনিধি
ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকালে তিন বেকারীকে সর্বমোট এক লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে কিশোরগঞ্জের ভ্রাম্যমান আদালত। গতকাল মোবাইল কোর্ট পরিচালনাকালে গাইটাল বাসস্ট্যান্ড এর সামিয়া ফুড প্রোডাক্টস ও রাকুয়াইল এর সাদিকা ফুড প্রোডাক্টস প্রত্যেককে পঞ্চাশ হাজার এবং শিক্ষকপল্লীর নিউ ঢাকা ফুড প্রোডাক্টসকে ত্রিশ হাজার টাকার অর্থ দন্ড দেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো: আক্তার জামীল। উল্লেখ্য, অনুমোদনহীন কেক, বিস্কুট জাতীয় পণ্যে রং মেশানো, পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উর্ত্তীণের তারিখ না থাকা এবং অপরিচ্ছন্নতার অভিযোগে বাংলাদেশ স্টান্ডার্ড ও টেস্টিং ইনস্টিটিউশন অধ্যাদেশ, ১৯৮৫ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী এ সকল প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/05-04-2016/মইনুল হোসেন