২০১৯ সালে শেখ হাসিনার সরকারের অধীনেই নির্বাচন হবে : তোফায়েল
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী নির্বাচন নিয়ে যারা বলেন শেখ হাসিনার অধীন কোনো নির্বাচনে যাবেন না, তাদের বলছি ২০১৯ সালে শেখ হাসিনার সরকারের অধীনেই নির্বাচন হবে।
এ সময় আন্দোলনের নামে বিএনপির ‘ধংসাত্মক কর্মকান্ড’ তুলে ধরে মন্ত্রী বলেন, যিনি সন্ত্রাসী কাজের নির্দেশ দেন তিনি অপরাধী। সেই ক্ষেত্রে খালেদা জিয়াও অপরাধী।
মঙ্গলবার খালেদা জিয়ার আদালতে আত্মসমপর্ণ বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, তিনি এর আগে ৯২ দিন ধংসাত্মক কর্মকান্ড করার পরে আত্মসমার্পন করে ঘরে ফিরে যান। আজও আত্মসমার্পণ করেছেন।
মঙ্গলবার দুপুরে ভোলার গজনবী স্টেডিয়াম মাঠে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে মাসব্যাপী কৃষি, শিল্প ও বাণিজ্য মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। জিডিপি ৭ দশমিক ৫ উপণিত হয়েছে। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ পাকিস্তান থেকে এগিয়ে। কোনো কোনো সূচকে ভারত থেকেও আমরা এগিয়ে রয়েছি।
তিনি বলেন, বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি আন্তর্জাতিক বিশ্বে অনুকরণীয়। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখে ছিলেন, তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সোনার বাংলায় রূপান্তরিত হচ্ছে।
এ সময় আন্দোলনের নামে বিএনপির ‘ধংসাত্মক কর্মকান্ড’ তুলে ধরে মন্ত্রী বলেন, যিনি সন্ত্রাসী কাজের নির্দেশ দেন তিনি অপরাধী। সেই ক্ষেত্রে খালেদা জিয়াও অপরাধী। তিনি এর আগে ৯২ দিন ধংসাত্মক কর্মকান্ড করার পরে আত্মসমার্পন করে ঘরে ফিরে যান। আজও আত্মসমার্পণ করেছেন। যারা বলেন শেখ হাসানার অধীন কোন নির্বাচনে যাবেন না, তাদের বলছি ২০১৯ সালে শেখ হাসিনার সরকারের অধীনেই নির্বাচন হবে।
মন্ত্রী ভোলার উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ভোলা হবে বাংরাদেশের সব চাইতে উন্নত জেলা। এখানে প্রচুর গ্যাস মজুদ রয়েছে। গ্যাস ভিত্তিক শিল্প নগরী গড়ে ওঠবে ভোলাতেই।
তিনি বলেন, গ্যাসভিত্তিক ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু হয়েছে। যা দক্ষিণাঞ্চলের চাহিদা পূরণ হচ্ছে। একই সঙ্গে শিগগিরই ভোলা-বরিশালের মধ্যে সড়ক নির্মাণ শুরু হবে। ৩ বছরের মধ্যে ওই কাজ শেষ হলে ঢাকা ও ভোলার দূরত্ব কমে যাবে। এসময় ভোলার নদী ভাঙন রোধে ৩১০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানান তিনি।
অনুষ্ঠানে চেম্বার অব কর্মার্সের সভাপতি জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলুর সভাপতিত্বে বক্তব্য রাখার পাশপাশি মঞ্চে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন, জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জান, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন প্রমূখ।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/05-04-2016/মইনুল হোসেন