মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

এই দিন দিন না আরো দিন আছে : হাফিজ

মুক্তিযোদ্ধার কন্ঠ ১৪৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- বিএনপির অপর ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম বলেছেন, মাস্তান দিয়ে ভোট কেন্দ্র ঘিরে রেখে নির্বাচনের নামে প্রহসন চলছে, এক একজন শত শত ভোট দিচ্ছে।

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নারী ও শিশুদের উপর নির্যাতন ও বর্বরতার প্রতিবাদে জিয়া সাইবার ফোর্স আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

বিচারহীনতার সংস্কৃতির কারণেই দেশে সব অপরাধ সংঘটিত হচ্ছে উল্লেখ করে হাফিজ বলেন, এই দিন, দিন না আরো দিন আছে। হত্যা, ধর্ষণ, গুম-খুনের রাজনীতির অবসান ঘটবে এবং দুর্বৃত্তরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে।

জিয়া সাইবার ফোর্স এর সভাপতি এড. শেখ ওয়াহিদুজ্জামান দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন শফিক রেহমান, বিএনপির যুগ্ম মহাসচিব মাহাবুব উদ্দিন খোকন, অর্থনীতি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম বাবুল, জিয়া সাইবার ফোর্সের প্রধান উপদেষ্টা স্কোয়াড্রন লিডার (অব.) ওয়াহিদ উন নবী প্রমুখ।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/06-04-2016/মইনুল হোসেন