মাগুরায় পেট্রোল বোমা হামলার মামলার আসামি আলি আহমেদ আদালতে আত্মসমর্পন
মোঃ সোহেল রানা (মাগুরা জেলা প্রতিনিধি):
মাগুরার মঘির ঢালে পেট্রোল বোমা হামলায় ৫ বালু শ্রমিক নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত আসামি মাগুরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলি আহমেদ বুধবার আদালতে আত্মসমর্পন করেছেন।
বেলা ১২টায় তিনি মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমতিয়াজুল ইসলামের আদালতে তিনি আত্ম সমপন করেন।
গত বছর ২১ মার্স সন্ধ্যায় মাগুরা-যশোর সড়কের মঘির ঢাল এলাকায় একটি বালুর ট্রাকে পেট্রোল বোমা হামলা চালানো হয়। এতে সদর উপজেলার মালিকগ্রামের রওশন আলি, মতিন বিশ্বাস, শাকিল আহমেদ, ইয়াদুল ইসলাম ও ইমরান হোসেন নামে ৫ বালু শ্রমিক জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়। এছাড়াও আহত হন আরো ৪ জন।
ঘটনার পর থেকেই বিএনপি নেতা আলি আহমেদ পলাতক ছিলেন।
ঘটনার পরদিন মাগুরা সদর থানার এসআই আবদুস সালাম ২৬জনকে আসামি করে মাগুরা থানায় একটি মামলা দায়ের করে। এর ৫ মাস পর ১৮ আগস্ট বিএনপি নেতা আলি আহমেদ সহ ২০ জনকে অভিযুক্ত করে চার্জ গঠন করেন।
আলি আহমেদ ওই ঘটনাটি ছাড়াও ওই বছরের আরো দুটি নাশকতার মামলার আসামি। এছাড়াও অতিতের একটি হত্যা মামলায় তিনি জামিনে আছেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/06-04-2016/মইনুল হোসেন