সুনামগঞ্জের আঞ্জু মিয়া হত্যা মামলায় ৫ জনকে ফাঁসি
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আঞ্জু মিয়া হত্যা মামলায় আদালত ৫ জন আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাশ এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, তাহিরপুর উপজেলার সুন্দরপাহাড়ি গ্রামের আঞ্জু মিয়াকে ২০০৬ সনের ১৫ নভেম্বর পারিবারিক বিরোধের জের ধরে তার আপন ভাতিজারা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে নজরুল ইসলাম বাদী হয়ে কাচা মিয়ার ছেলে আব্দুর রহিম, এরশাদ মিয়া, জুলহাস মিয়া, এমরান মিয়া এবং কাচা মিয়ার ছেলে মহরম আলীসহ ১০জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
দীর্ঘ শোনানী শেষে বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাশ আসামী উক্ত ৫ আসামিকে ফাঁদির দণ্ডাদেশ প্রদান করেন। অন্য ৫জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/07-04-2016/মইনুল হোসেন