মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ব্যাপক ব্যবধানে পরাজিত হবে: হাফিজ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির প্রার্থীদের কাছে আওয়ামী লীগ ব্যাপক ব্যবধানে পরাজিত হবে বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ।

শনিবার বিকালে রাজধানীর পুরানা পল্টনের ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।

হাফিজ উদ্দিন বলেন, বর্তমান আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অভূতপূর্ব ঘটনা দেখা গেল। সরকারি দলের প্রায় ২০০ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এর আগে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি।

তিনি অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের মনোননয়ন পত্র নেয়া বা জমা দিতে পদে পদে বাধা দেয়া হয়। অনেকক্ষেত্রে শেষ পর্যন্ত তারা জমা দিতেও পারে না। মনোনয়নপত্র জমা দিতে পারলেও ক্ষমতাসীনদের তোপের মুখে তারা প্রচারণা চালাতে বা নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারে না।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/09-04-2016/মইনুল হোসেন