মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পঞ্চগড়ে দুই বাসের সংঘর্ষে আহত ১৭

ডেস্ক রিপোর্ট ৯২ বার পঠিত ২ মিনিটের পাঠ

ঘন কুয়াশার কারণে পঞ্চগড় সদর উপজেলায় বিআরটিসি ও সাদমান পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৭ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের সাড়ে নয়মাইল ফুলতলা নামক এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে বগুড়ার উদ্দেশে ছেড়ে যাচ্ছিলো যাত্রীবাহী বিআরটিসি বাস। এদিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা সাদমান পরিবহনের একটি বাস ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারালে বিআরটিসির বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে গিয়ে দুই বাসের ১৭ যাত্রী আহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান তেঁতুলিয়া হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল হক ও তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।