মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ধামরাইয়ে বাস খাদে পড়ে নিহত ২, আহত ২৫

ডেস্ক রিপোর্ট ৮৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী একটি বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আহতরা স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে সাটুরিয়া-বালিয়া আঞ্চলিক সড়কের খাগুরতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রতীক সিরামিকের একটি বাস সকালে শ্রমিকদের নিয়ে কারখানায় যাচ্ছিলো। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন অন্তত ২৫ জন। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, দুইজনের মরদেহ আমরা পেয়েছি। তাদের বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।