মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১৭

ডেস্ক রিপোর্ট ৬৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো মৃত্যু হয়নি। এ সময়ে ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মারা গেছেন ২৯ হাজার ৪৩৮ জন। মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৯২৮ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৭৯৪ জন।