নতুন বছরে দেখতে চাই এদেশের মানুষ একটু শান্তিপূর্ণভাবে ঘুমাতে পারে: মাহবুবুর রহমান
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- নতুন বছরে আমরা দেখতে চাই এদেশের মানুষ যেন রাতে একটু শান্তিপূর্ণভাবে ঘুমাতে পারে, এদেশে আমরা আর কোনো শিশু হত্যা দেখতে চাইনা, আমাদের শহীদের স্বপ্ন যেন আমরা পূর্ণ করতে পারি বলেও আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে.(অবঃ) মাহবুবুর রহমান।
আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘সাংস্কৃতিক অগ্রযাত্রা বাংলা নববর্ষের তাৎপর্য শীর্ষক’ এক আলোচনা সভায় তিনি এ আশা প্রকাশ করেন।
সাম্প্রতিক বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিতে উদ্ধেগ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, এদেশে ধর্ষনেরে এক মহা উৎসব চলছে এবং ধর্ষকরা কেবল মাত্র ধর্ষণ করেই ক্ষ্যান্ত হচ্ছে না আবার হত্যার আশ্রয় নিচ্ছে যা পৃথিবীর সভ্যতা ধ্বংসের একটা পূর্বাভাস।
গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর দাবি জানিয়ে তিনি আরো বলেন, এদেশে অনেক আগেই গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর কথা ছিলো কিন্তু তা না করে আবার ও দাম বৃদ্ধির চেষ্টা চলছে। আমরা অবিলম্বে এই গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর জোর দাবি জানাচ্ছি।
রির্জাভ চুরির প্রসঙ্গে তিনি বলেন, আজকেও আমেরিকা থেকে বলা হয়েছে এই অর্থ হ্যাকিংয়ের কোনো সুযোগ নেই, অভ্যন্তরিণ সহযোগিতার মাধ্যমেই এই অর্থ চুরি হয়েছে। নতুন করে বলা হচ্ছে যারা অর্থ চুরি করেছে তারা নাকি আবার এই টাকা ফেরত দিচ্ছে এটা কতবড় লজ্জার কথা।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/09-04-2016/মইনুল হোসেন