মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

১৬৯ প্রতিষ্ঠানের ‘ফ্লোর প্রাইস’ প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট ৩৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

শেয়ারবাজারে লেনদেনে গতি ফেরাতে তালিকাভুক্ত ১৬৯ প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তর তুলে নেওয়া হয়েছে। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ফ্লোর প্রাইস তুলে নেওয়া ১৬৯ প্রতিষ্ঠানের মধ্যে তালিকাভুক্ত কোম্পানির পাশাপাশি মিউচুয়াল ফান্ডও রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এসব প্রতিষ্ঠানের শেয়ারে কোনো ফ্লোর প্রাইস থাকবে না।

বিএসইসি জানায়, ফ্লোর প্রাইস তুলে নেওয়া হলেও এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম এক দিনে সর্বোচ্চ ১ শতাংশের বেশি কমনো যাবে না। তবে নিয়ম অনুযায়ী এসব প্রতিষ্ঠানের দাম এক দিনে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারবে।