আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী নিহত
বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর স্টেশনের নিকটে আন্ত:নগর দোলনচাপা ট্রেনে কাটা পড়ে সুকবর আলী আকন্দ (৫৬) নামের এক বাকপ্রতিবন্ধী নিহত হয়েছে। সে আদমদীঘি উপজেলার লক্ষীপুর গ্রামের কিনা আকন্দের ছেলে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে সান্তাহার-বোনারপাড়া রেললাইনের নসরতপুর স্টেশনের পশ্চিমে হোম সিগনালের পাশে রেলগেটের নিকট এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদমদীঘির লক্ষীপুর গ্রামের সুকবর নামের বাকপ্রতিবন্ধী ওই ব্যক্তি নসরতপুর বাজারে কাজ শেষে বাড়ি ফেরার সময় গতকাল শুক্রবার বেলা সোয়া ১১ টায় উল্লেখিত স্থানে সান্তাহার থেকে দিনাজপুর গামী আন্ত:নগর দোলনচাপা ট্রেনের ধাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।