মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আজ থেকে দেশে ফ্রি ইন্টারনেট

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

internet image
ঢাকা: ১০ মে রবিবার থেকে বাংলাদেশে ফ্রি ইন্টারনেট সুবিধা চালু হচ্ছে। শুরুতে মোবাইল অপারেটর রবির মাধ্যমে এই সুবিধা মিলবে। এর আওতায় থাকবে জাতীয় তথ্য বাতায়ন, ফেসবুক, উইকিপিডিয়া এবং বেশ কিছু সংবাদপত্রের ওয়েব সাইট বিনামূল্যে ভিজিট করার ব্যবস্থা। পরবর্তীতে এই সুবিধায় আসবে আরও বেশ কিছু ওয়েব সাইট।

রবিবার ১১ টায় রাজধানীর একটি হোটেলে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে।

স্মার্টফোন ব্যবহারকারীরা এই সুবিধা পাওয়ার জন্য ‘ইন্টারনেট ডট অর্গ’ অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। এছাড়া ডেস্কটপ ব্যবহারকারীরা ‘ইন্টারনেট ডগ অর্গ’ থেকে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিতে পারবেন।

মুক্তিযোদ্ধার কন্ঠ/ ১০ মে ২০১৫/ এম ইউ