মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ডেস্ক রিপোর্ট ৭৯ বার পঠিত ২ মিনিটের পাঠ

ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. অনিক (১৭) ও মো. শাওন (১৮) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর এলাকায় দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলেই অনিকের মৃত্যু হয়। পরবর্তীতে সাথে থাকা অন্য বন্ধুরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠালে সেখানে রাত আড়াইটায় শাওনের মৃত্যু হয়।

নিহত অনিক রাজধানীর মুগদার মানিকনগরের মো. ইদ্রিস মিয়ার ছেলে এবং শাওন কুমিল্লার লাকসামের মনোহরগঞ্জের সাইফুল মিয়ার ছেলে। শাওন মুগদার মানিকনগরে ভাড়া বাড়িতে থাকতো।

অনিকের বড় ভাই ইয়াসিন মিয়া জানান, রাতে দাওয়াতের কথা বলে বাসা থেকে বের হয়ে তিনটি মোটরসাইকেলে করে ছয় বন্ধু মিলে মাওয়া ঘুরতে যাচ্ছিল। পথিমধ্যে যাওয়ার সময় রাজেন্দ্রপুর এলাকায় একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। পরে আমরা হাসপাতালে এসে দেখি অনিক ও তার বন্ধু দুজনেই মারা গেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গভীর রাতে সড়ক দুর্ঘটনায় শিকার দুই কিশোরকে ঢাকা মেডিকেলে আনা হলে পথিমধ্যেই একজনের ও হাসপাতালে আমার কিছুক্ষণের মধ্যেই অপরজনের মৃত্যু হয়। মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে ।

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি র ট্রাফিক ইন্সপেক্টর শামীম আল মামুন জানান, রাতে ঢাকা থেকে মাওয়া যাওয়ার সময় একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।