মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

তাড়াশে ফসলি জমি রক্ষায় মানবন্ধন

প্রতিনিধি ৮২ বার পঠিত ২ মিনিটের পাঠ

“পুকুর খনন বন্ধ কর, ফসলি জমি রক্ষা কর, স্নোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে অবৈধ পুকুর খনন বন্ধের দাবীতে ক্ষতিগ্রস্থ কৃষকদের উদ্দ্যেগে কৃষক সমাবেশ ও মানববন্ধন পালিত হয়েছে।

সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের মথুরাপুর চেয়ারম্যান বাজারে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাহারুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধন বক্তব্য রাখেন তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল শেখ।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য জহুরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেদ আলী ও ইউপি সদস্য আকতারুজ্জামান।

মানবন্ধনে বক্তারা বলেন, তাড়াশ সদর ইউনিয়নের দক্ষিন মথুরাপুর, মাধবপুর, চকগোপিনাথপুর, কাউরাইল, শোলাপাড়া গ্রামের প্রায় ২হাজার বিঘা ফসলি জমি রয়েছে। এসকল জমিগুলোতে ৩ফসলি আবাদ হয়। কিন্ত কিছু প্রভাবশালী ব্যাক্তি অবৈধভাবে পুকুর খনন করার ফলে ফসলি জমিগুলো জলাবদ্ধতার সৃস্টি হয়েছে। এতে করে কৃষকরা ফসল আবাদ করতে পারছেন না। তাই অবিলম্বে অবৈধ পুকুর খনন বন্ধ করার দাবী করেন তারা।