খালেদা জিয়া রাজাকারের মা : ইনু
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজাকারের মা আখ্যা দিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘মানুষ পোড়ানো সন্ত্রাসী যদি খারাপ হয়, রাজাকাররা যদি খারাপ হয়, তাহলে তাদের মদদদাতা বিএনপি খারাপ। রাজাকারের মা খালেদা জিয়াও খারাপ। রাজাকারদের যদি বর্জন করতে হয়, তাহলে খালেদা জিয়াকেও বর্জন করতে হবে।’
আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কালিরবাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি দেশীয় সংস্কৃতি বুকে ধারণ করে যুদ্ধাপরাধী ও রাজাকার দমনে শিক্ষার্থীদেরকে শপথ নেয়ার জন্য আহবান জানিয়েছেন।
বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘যারা ৭১ এর খুনীদের ঘরে ঢুকিয়েছে তারাই মানুষ পোড়ানো সন্ত্রাসীদের ঘরে ঢুকিয়েছে। যারা এসব খুনীদের ঘরে ঢুকিয়ে রেখেছে তাদের গণতন্ত্রের ঘর থেকে বাইরে রাখতে হবে।’
কালিরবাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রতন সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন জাহান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইউসুফ আলী, জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম সাদিক হোসেন, ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু ও প্রধান শিক্ষক শহিদ উল্লাহ প্রমুখ। বাষির্ক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/13-04-2016/মইনুল হোসেন