রওশন দলের চেয়ারম্যান হতে চাইলে লিখে দিতে রাজি আছি: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, তাঁর স্ত্রী জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ দলের চেয়ারম্যান হতে চাইলে তিনি লিখে দিতে রাজি আছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে এক আলোচনা সভায় এরশাদ বলেন, ‘আমার স্ত্রী রওশন এরশাদ যদি পার্টির চেয়ারম্যান হতে আগ্রহী হন, তবে আমার কোনো আপত্তি নেই। তিনি চাইলে আমি দলীয় গঠনতন্ত্র অনুসারে তা লিখে দিয়ে দিতে রাজি আছি।’
দলের কেন্দ্রীয় কাউন্সিল পূর্ববর্তী প্রস্তুতিমূলক ওই আলোচনা সভায় সাবেক এই স্বৈরশাসক বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত বিরোধী দল পরবর্তীতে ক্ষমতায় আসে। কিন্তু আমরা প্রকৃত বিরোধী দল হতে পারিনি, হয়েছি গৃহপালিত বিরোধী দল। যদি প্রকৃত বিরোধী দল হতে পারতাম তবে আমরাও ক্ষমতায় আসতাম।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/13-04-2016/মইনুল হোসেন