মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভালুকায় গাড়ি চাপায় নারী নিহত

মোঃ তোফাজ্জল ৮৩ বার পঠিত ১ মিনিটের পাঠ
ভালুকায় গাড়ি চাপায় নারী নিহত

ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী এলাকার সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের ধাক্কায় অজ্ঞাত নামা (৫০) এক বৃদ্ধ নারী নিহত হয়েছে। গতকাল রাত সাড়ে আটটার দিকে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনাটি ঘটে।

ওই নারী রাস্তা পারাপারের সময় ঢাকার দিক থেকে আসা বাসটি ময়মনসিংহ যাওয়ার পথে অজ্ঞাত সেই নারীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন এবং নিহতের লাশ উদ্ধার করে।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, পুলিশ নিহত বৃদ্ধ নারীর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে কিন্তু নিহতের পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি।