মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

হাসপাতালে মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট ৭৫ বার পঠিত ১ মিনিটের পাঠ
হাসপাতালে মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থবোধ করায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়েছে।

সোমবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহাসচিব গুলশান অফিসে ছিলেন। সেখানে অসুস্থবোধ করায় সোমবার সোয়া ১২টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।