খালেদা জিয়া বঙ্গবন্ধুর হত্যাকারীদের রাজনৈতিকভাবে আশ্রয় দেন: হানিফ
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়া যদি জাতীয় ঐক্যের ডাক দেন, তার আগে তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তিনি বঙ্গবন্ধুর হত্যাকারীদের রাজনৈতিকভাবে আশ্রয় দেন।
আজ শুক্রবার সকালে কুষ্টিয়ার মিলপাড়া ফুটবল মাঠে ২য় মেয়র কাপ হ্যান্ডবল টুর্নামেন্ট-২০১৬ এর ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, খালেদা বঙ্গবন্ধুর হত্যাকারীদের রাজনৈতিকভাবে আশ্রয় দিয়ে বিচার বন্ধের ব্যবস্থা করেছেন, তাদের পুরস্কৃত করেছেন। এ জন্য কোনো ধরনের অনুতাপ আছে কি না তা খোলাসা করতে হবে।
তিনি বলেন, তথাকথিত ৯০ দিনে অবরোধের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ পুড়িয়ে হত্যা করল। এ ব্যাপারে তার মধ্যে কোনো অনুশোচনা আছে কি না, দুঃখবোধ আছে কি না, নিহতদের পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করছেন কি না তা জানাতে হবে। এরপর তিনি জাতীয় ঐক্যের কথা ভাবতে পারেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/14-05-2016/মইনুল হোসেন