সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানকবন্ধন
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কাঃ- দীপ্ত টিভির সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ শনিবার সকাল ১০ টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে সন্ত্রাসীদের বিচারের দাবীতে সাংবাদিকরা মানববন্ধন করেন।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী পেসক্লাবের সভাপতি এম এ আওয়াল, সাধানর সম্পাদক শফিকুল ইসলাম মানিক, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক নুরুল ইসলাম, সংবাদ পত্র পরিষদের প্রতিষ্টাটা সভাপতি এ বি এম আজরাফ টিপু, নরসিংদী অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মতি, নরসিংদী রিপোর্টাস ইউনিটির সভাপতি মুখলেছুর রহমান, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি বদরুল আমিন, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, সময় টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান পিয়াল, জিটিভির জেলা প্রতিনিধি শ্যামল মিত্র, মিলেনিয়াম টিভির জেলা প্রতিনিধি হৃদয় খান সহ গনমাধ্যমকর্মীরা।
পরে বিকেলে নরসিংদী জেলা অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে দীপ্ত টিভির সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন নরসিংদী জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মতি, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম প্রধান, নরসিংদী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোখলেছুর রহমান সহ অনলাইন প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় তারা বলেন, আজ সাংবাদিকরা তাদের পেশাগত দ্বায়িত্ব ও কর্তব্য পালন করতে গিয়ে প্রশাসন সহ বিভিন্ন মহলের হুমকির সম্মুখীন হচ্ছে। দীপ্ত টিভির নারী সংবাদিক সহ ৪ সংবাদকর্মীকে সন্ত্রাসীরা প্রানে মেরে ফেলার চেষ্টা করে। সাংবাদিকরা দৌড়ে পালিয়েও সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা পায় নি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আজ ৩ দিন অতিবাহিত হলেও কোন সন্ত্রাসীকে প্রশাসন এখনো গ্রেফতার করতে পারে নি। আগামী ২৪ ঘন্টার ভিতরে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় সাংবাদিকরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। এছাড়াও ইতিপূর্বে যেসব সাংবাদিক সন্ত্রাসী ধারা আহত এবং নিহত হয়েছেন তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/16-04-2016/মইনুল হোসেন