মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বঙ্গবন্ধু সেতু সড়কে ১৮ কিলোমিটার যানজট

ডেস্ক রিপোর্ট ৭৪ বার পঠিত ১ মিনিটের পাঠ
বঙ্গবন্ধু সেতু সড়কে ১৮ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপে প্রায় ১৮ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলি পর্যন্ত থেমে থেমে গাড়ি চলছে। এ কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এলেঙ্গা এলাকায় নওগাঁগামী বাসচালক নাম প্রকাশ না করে জানান, পৌলি থেকে এলেঙ্গা আসতে প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে। সামনের গাড়ি টানে না।

এলেঙ্গা হাইওয়ে থানার ওসি জাহিদ হাসান বলেন, মধ্যরাত থেকে যানবাহনের চাপ বেড়ে যায়। এ ছাড়া চালকরা বেপরোয়া গাড়ি চালানোর কারণে যানজটের সৃষ্টি হয়। থেমে থেমে চলছে যানবাহন। আমরা সড়কে দায়িত্ব পালন করছি, দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে।